1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

*খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ও হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমন শরীফ ও সজল খানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬*

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানির আভিযানিক দল অদ্য ২৯ই জুন ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ১৯:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি *১। মোঃ ইমন শরীফ (২৭),* পিতা: আবুল বাসার,সাং: মতিয়াখালী, এবং *২। মোঃ সজল খান (২৫),* পিতা: মোঃ হারুণ অর রশিদ, সাং: চানমারী বাজার, উভয় থানা: লবণচরা, জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে।

মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, অত্র মামলার ভিকটিম রফিক গাজী (৪০), পিতা: মৃত রতন গাজী, সাং: দক্ষিণ লবণচরা, জেলা: খুলনা পেশায় একজন ট্রান্সপোর্ট এর ব্যবসায়ী। গত ১২/০৬/২০২৬ ইং তারিখ, আনুমানিক ১১:২০ ঘটিকার সময় ভিকটিম রফিক গাজী তার স্ত্রী ও সন্তানসহ লবণচরা থানাধীন মাথাভাঙা সাকিনস্থ রায়পাড়া আতিকের চায়ের দোকানের সামনে পৌছাইলে অজ্ঞাতনামা আসামিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিমের পথরোধ করে কিছু বুঝে উঠার আগেই পিস্তল দিয়ে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ভিকটিমের স্ত্রী ও সন্তান এবং আশপাশের লোকজন দ্রুত ভিকটিমকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। একই তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকার সময় চিকিৎসাধীন থাকাবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী রিনা বেগম লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24