1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযান! গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার!!

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

বি.সরকার। ​পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা উপজেলাধীন সোলাদানা ইউনিয়নের চারবান্দা বাজারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মৃত বাবর আলী গাজীর ছেলে বিল্লাল গাজী নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
​স্থানীয় সূত্রে জানাযায়, ১৬ মে শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কতৃক উপজেলার চারবান্দা বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় মৃত বাবর আলী গাজীর ছেলে বিল্লাল গাজী নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত বিল্লাল গাজী দীর্ঘদিন ধরে চারবান্দা বাজার ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকায় সে একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে এই অবৈধ কারবার করছিল।
​নেপথ্যে স্থানীয় প্রভাবশালী মাদকব্যবসায়ীরা অধরাই রয়েগেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই মাদক সিন্ডিকেটের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চারবান্দা বাজারে বসবাসকারী কিছু ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিল্লাল এতদিন নির্বিঘ্নে এই ব্যবসা চালিয়েছে। নেপথ্যে থাকা এই গডফাদারদের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই মূলত বাজারটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
​এলাকাবাসীর দাবি, কঠিন শাস্তির আওতায় আনা হোক এসব মাদক ব্যবসায়ীদের।
​বিল্লাল গাজীর গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করলেও গডফাদাররা গ্রেফতার না হওয়াতে ক্ষোভ কমেনি এলাকাবাসীর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শুধু চুনোপুঁটি বিল্লালকে ধরলেই চারবান্দা বাজার মাদক মুক্ত হবে না। এর পেছনে থাকা মূল হোতা এবং বাজারে অবস্থানকারী সমস্ত সহযোগীদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
​এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে এলাকাকে মাদকমুক্ত করা হোক।
​ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেফাতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24