1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি।১২ ই মে ২০২৬ইং মঙ্গলবার, খুলনা।
আজ সকাল ১১টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারের নির্বাচিত সভাপতি ও স্বনামধন্য ব্যবসায়ী, জনাব শেখ রেজাউল হক সাহেবের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যে প্রণীত ও মানহানি মূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উক্ত বাজারের সকল ব্যবসায়ী সমাজ ও এলাকার সর্বস্তরের সচেতন মহলের নেতৃবৃন্দ। অভিযোগের ভিত্তিতে জানা যায়,গত ০৯/০৫/২০২৬ ইং তারিখে বাজার বনিক সমিতির সভা চলাকালে সেখানে উপস্থিত হন, কথিত সাংবাদিক মোশারফ হোসেন। তখন সাংবাদিক মোশারফ হোসেন এবং বনিক সমিতির সভাপতি জনাব শেখ রেজাউল হক সাহেবের সাথে পূর্বঘটিত বিষয়ে বাকবিতন্ডা হয়,যার ফলে সাংবাদিক মোশারফ হোসেন বনিক সভাপতি জনাব শেখ রেজাউল হক সাহেবকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় এবং পরবর্তীতে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তার নিজের ফেসবুক পেজ ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ভাষায় সংবাদ প্রচার করে। এর ফলে অভিযোগকারী ব্যপকভাবে ব্যাবসায়িক দিক থেকে ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ইতিপূর্বে ঈদুল ফিতরের সময় তার কাছে মোশারফ হোসেন এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল কিন্তু তার দাবিকৃত চাঁদা না দেয়ায় এখন আগামী ঈদকে সামনে রেখে পুনরায় আবার এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। তাহার দাবিকৃত টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, তিনি আরো অভিযোগ করেন সাংবাদিক মোশারফ হোসেন এবং তার সহযোগী মোল্লা মামুন দীর্ঘ দিন যাবৎ এই অঞ্চলের মানুষের কাছে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে। এই বিষয়ে উপস্থিত আরো কয়েকজন মৌখিক অভিযোগ করেন। যার প্রেক্ষিতে জনাব শেখ রেজাউল হক সাহেব ইতিমধ্যেই খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি প্রকৃত সাংবাদিক সমাজ ও রাষ্ট্রের কাছে প্রকৃত সত্য উদঘাটন ও ব্যবস্থা গ্ৰহনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24