
অনুসন্ধান কারি, ,নাহিদা আক্তার লাকী
*খুলনা:* খুলনা সড়ক পরিবহন ঠিকাদার সমিতির সহ-সভাপতি হারুন অর রশিদকে নিজ কার্যালয়ে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে নগরীর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হারুন অর রশিদ কার্যালয়ে কাজ করছিলেন। হঠাৎ অজ্ঞাত হামলাকারীরা প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশের ভাষ্য, হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে
।