1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

**খুলনায় সাংবাদিক মোশাররফের চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন**

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম রাজু

খুলনার শিরোমণিতে কথিত সময়ের খবরের সাংবাদিক ও আন্তর্জাতিক প্রেসক্লাবের বিভাগীয় সম্পাদক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বণিক সমিতি। অভিযুক্ত মোশাররফ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এ ঘটনায় ইতোমধ্যে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​(রিপোর্ট/ভয়েস ওভার):
আজ দুপুরে শিরোমণি বাজার বণিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি শেখ রেজাউল হক। তিনি জানান, মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার সাধারণ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে ব্যবসায়ীদের সামাজিক ও আর্থিকভাবে হয়রানি করছেন।
​সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, এই কথিত সাংবাদিকের অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ।
​এ বিষয়ে ইতোমধ্যে খানজাহান আলী থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের নথিপত্র অনুযায়ী:
​জিডি নং: ৫৯৩
​জিডি ট্র্যাকিং নং: 68Q80K
​তারিখ: ১২/০৫/২০২৬
​অবিলম্বে এই চাঁদাবাজ চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিরোমণি বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24