
ডেক্স রিপোর্ট
আজ খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও চেচুড়ী পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় তদন্ত কেন্দ্র ও ক্যাম্পের দাপ্তরিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি সেখানে কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং জনগণের সেবায় আরও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের তৎপরতা ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।
খুলনা জেলা পুলিশ
নিরাপদ খুলনা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ