1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক নাহিদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

ডেক্স রিপোর্ট
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাংবাদিক সমিতির (খুবি সাস) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমারদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্থ সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আশিকউর রহমান। এর আগে উৎসবমুখর পরিবেশে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম। ১১ সদস্যবিশিষ্ট নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি সানজিদা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, অর্থ সম্পাদক জাহিদা সুলতানা রিমা, দপ্তর সম্পাদক মাহমুদ শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মারুফ আহম্মেদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ সাদিক, মেহেদী হাসান ও সোহান সাকিব। ফলাফল ঘোষণার সময় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24