1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য হলেন বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ।

তিনি ২০১৪ সালে ফকিরহাটের মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং বাগেরহাটের রাংদিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২০১৬ সালে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৮ সালে নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনলজি, খুলনাতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন এবং ২০২৩ সালে বিএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই ইউনিভার্সিটি তে এমবিএ তে অধ্যায়নরত আছেন। তিনি সব সময় বাগেরহাটের মানুষের পাশে ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজের সাথে তাহলে সম্পৃক্ততা ছিল। পড়ালেখার সূত্র ধরে ২০১৮ সাল থেকে তিনি খুলনায় ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভুমিকা রাখেন। বিশেষ করে ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন।

ছাত্রদলের সকল কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দান করার ফলশ্রুতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকে খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদে আসীন করেছেন।

মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। এতে খালিদ সাইফুল্লাহ ৩নং
সদস্য নির্বাচিত হন ।

খালিদ সাইফুল্লাহকে আহ্বায়ক সদস্য করায় বাগেরহাটে তরুণদের মাঝে উচ্ছাস দেখা যায় এবং তারা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির এবং বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

খুলনা মহানগর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ বলেন, ” তার ওপর অর্পিত এই দায়িত্ব তিনি সৎ ও নিষ্ঠার সাথে পালন করার সর্বাত্মক চেষ্টা করবেন এবং তিনি বাগেরহাটবাসীকে ধন্যবাদ জানান এবং সকলের কাছে দোয়া চান “।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24