
শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা
খুলনার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মদসহ সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ঘনিষ্ঠজন নামে পরিচিত হাফিজুর রহমান মিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এসময় তার নিকট থেকে ১১ বোতল বিদেশি মদ এবং ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়,
খুলনার লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম এস আই মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে লবণচরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে ইং-২৯/০৬/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩.৪৫ ঘটিকার সময় লবণচরা থানাধীন বুখারিয়া পাড়া এলাকায় ফিরোজের চায়ের দোকানের সামনে হাফিজুর রহমান মিরাজ(৫৫) কে আটক করে।
তিনি খুলনার খালিশপুর হাউজিং এস্টেট এলাকার -মৃত ইয়ার আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লবণচরা থানার রেকর্ড পত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে আসামী হাফিজুর রহমান মিরাজের বিরুদ্ধে নিম্ন বর্ণিত মামলা আছে বলে জানা যায়।
তার নামে প্রতারণা ও মারামারি সহ দুটি মামলা রয়েছে।
এছাড়া তিনি সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের একান্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।