
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ছিল্লানির মোর নামক গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— নিয়ামত পান্ডার দিঘী গ্রামের রিপন মিয়ার ছেলে কাওসার (৫) মেয়ে রুশামনি (১৪)
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার নানার বাড়ীতে ঈদ করার জন্য তাড়া নানার বাড়ী আসেন।
বুধবার দুপুরে শিশু কাওসার খেলতে খেলতে বাড়ির পাশে আঃ কুদ্দুসের খালের দিকে যায়। ধারণা করা হচ্ছে, খেলার সময় সে খালে পড়ে
হাবুডুবু করে সে সময় বড় বোন ওপর থেকে দেখে ভাই কে বাচানোর জন্য লাফ দিলে সেও তলিয়ে যায়
পরে স্থানিও রা তাদের কে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন
গঙ্গাচড়া থানার এসআই অনন্ত মৃত্যুটি নিশ্চিত করেন
এই মর্মান্তিক দুর্ঘটনায় দুইটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।