1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদী কে পুনর্বহালের অভিযোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজঘণ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর পুনর্বহালের চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ মে) দুপুরে গঙ্গাচড়া উপজেলা সদরে পৃথক কর্মসূচির আয়োজন করে দল দুটি। কর্মসূচিতে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গজঘণ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী অতীতে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, মামলা, দমন-পীড়ন ও বিভিন্ন অনিয়ম-অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো এবং ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করার অভিযোগও আনা হয়।
নেতাকর্মীরা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। শহীদদের রক্ত এখনও শুকায়নি। এমন পরিস্থিতিতে বিতর্কিত ও একাধিক মামলার আসামিকে পুনর্বহালের চেষ্টা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তারা আরও বলেন, গঙ্গাচড়ার সচেতন ছাত্র-জনতা ও সাধারণ মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসন মেনে নেবে না। যদি পুনর্বহালের ষড়যন্ত্র বন্ধ না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্মারকলিপিতে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে,অবিলম্বে লিয়াকত আলীকে পুনর্বহালের সব ধরনের চেষ্টা বন্ধ করা, তার বিরুদ্ধে থাকা অভিযোগ তদন্ত করে আইনের আওতায় আনা, জুলাই আন্দোলনে সহিংসতা ও দমন-পীড়নের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। এছাড়া ১নং বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফকে অপসারণের দাবিও জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে স্মারকলিপিতে স্বাক্ষর করেন আশরাফুল আলম। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঙ্গাচড়া উপজেলা শাখার নেতারাও পৃথকভাবে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপির অনুলিপি রংপুর জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24