1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত এগারো দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

ডেক্স রিপোর্ট

বর্তমান সময়ের রাজনৈতিক সংগ্রাম কোনো ব্যক্তি বা দলের জন্য নয়; এটি বাংলাদেশের জনগণের রায় বাস্তবায়নের সংগ্রাম। তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ যে গণভোটের পক্ষে মত দিয়েছে, সেই গণরায় প্রতিষ্ঠার আন্দোলন থেকেই আজকের এই গণসমাবেশের আয়োজন।

নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের সামনে তিনটি প্রধান সংগ্রামের কথা তুলে ধরেন। প্রথমত, সংস্কারের সংগ্রাম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিত করা আজ সময়ের দাবি।

দ্বিতীয়ত, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে কোনো বিদেশি প্রভাব বা আধিপত্যের অধীনে নয়, বরং একটি স্বাধীন, মর্যাদাশীল ও আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তৃতীয়ত, বিচার প্রতিষ্ঠার সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে জনগণের অধিকার হরণ, গণতন্ত্র ক্ষুণ্ন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে ভবিষ্যতেও সাধারণ মানুষ, তরুণ সমাজ, নারী, সংখ্যালঘু সম্প্রদায় এবং আলেম-উলামারা নিপীড়নের ঝুঁকিতে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যের শেষে তিনি বলেন, “সংস্কার, সার্বভৌমত্ব এবং ন্যায়বিচার-এই তিনটি সংগ্রামই আজকের বাংলাদেশের সংগ্রাম, জনগণের সংগ্রাম।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন, নেজামে পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24