1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

গর্ত-খানাখন্দে ঝুঁকিপূর্ণ লেঙ্গুর বিল সড়কের স্টেশন অংশ, মেরামতের দেখা নেই

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি | আবু মুসা

সংস্কারের দাবি জানিয়ে সংবাদ প্রকাশের পরও কক্সবাজারের টেকনাফ উপজেলার গুরুত্বপূর্ণ লেঙ্গুর বিল সড়কের স্টেশন অংশে এখনো দৃশ্যমান কোনো মেরামত কার্যক্রম শুরু হয়নি। অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়া সড়কটি বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙনের কারণে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা।

সরেজমিনে দেখা যায়, টেকনাফ স্টেশন এলাকার বিভিন্ন স্থানে সড়কের পিচ উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় অনেক সময় প্রকৃত অবস্থা বোঝা যায় না, ফলে যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় এই সড়ক দিয়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দাবির পর সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হলেও শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। সংস্কারের কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি দেখা দেয় এবং চলতি বর্ষায় সেই ক্ষতি আরও প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে সড়কের কয়েকটি অংশে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. রফিক বলেন, “সংবাদ প্রকাশের পরও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কাজ শুরু হয়নি। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

একজন সিএনজি চালক জানান, “গর্ত এড়িয়ে গাড়ি চালাতে গিয়ে অনেক সময় নিয়ন্ত্রণ হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। রাতে এই সড়কে চলাচল অত্যন্ত বিপজ্জনক।”

জানা গেছে, প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ লেঙ্গুর বিল সড়কের সংস্কারকাজ কয়েকটি পৃথক প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, কাজের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির অভাবে অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসীর দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং দায়িত্বশীল তদারকির ঘাটতিই সড়কের বর্তমান দুরবস্থার অন্যতম কারণ। তারা কাজের মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জরুরি ভিত্তিতে পুনঃসংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) টেকনাফ কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বর্ষার কারণে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

এদিকে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে সড়কটির মেরামত কাজ শুরু করা হোক।

স্থানীয় সচেতন মহলের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে লেঙ্গুর বিল সড়কের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শুরুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24