1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রান্তিক কৃষক-কৃষাণীদের উৎপাদিত কৃষিপণ্য ও আধুনিক কৃষিযন্ত্র ঘুরে দেখেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, লেবু ও হাইব্রিড মরিচের চারা, বিভিন্ন বৃক্ষের চারা এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, বিএনপি নেতা আশরাফ উজ্জামান এবং প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিলটন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী করতে সরকার বিনামূল্যে কৃষি প্রণোদনা ও উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, এসব সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের কার্যক্রম উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24