1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গাইবান্ধায় এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় অনলাইন সংমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১১ মে) বিকাল পাঁচটায় গাইবান্ধা দেশী ভোঁজ কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ রোকনুজ্জামান। সঞ্চালনায় ছিলেন এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি জাহিদ খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক ও লেখক গোবিন্দ লাল দাস৷

সংসদ সদস্য আব্দুল করিম বলেন, গণমাধ্যম আছে বলেই স্বাধীনতা আছে। গণমাধ্যম আছে বলেই আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, মত প্রকাশ করতে পারছি। এশিয়া পোস্টের জন্য শুভকামনা। সত্য প্রকাশে এশিয়া পোস্ট এগিয়ে চলুক।

আরও বক্তব্য দেন, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি জোবায়ের আলী, মাছরাঙা টিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সাহাবুল শাহীন তোতা, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মামুন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, সময় টিভির রিপোটার বিপ্লব ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, দৈনিক সমকালের প্রতিনিধি মাসুম লুমেন, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাবেদ হোসেন, জাগো নিউজ ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, ইন্ডেপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু সায়েম শান্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রফিক খন্দকার, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আফরোজা লুনা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আতোয়ার রানা, কালবেলার জেলা প্রতিনিধি সুমন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম আকাশ, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মিলন মিয়া, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি রিফাতুন্নবী রিফাত, দৈনিক নয়া দিগন্তের সাঘাটা উপজেলা প্রতিনিধি সোহাগ খন্দকার, প্রত্যাশা প্রতিদিনের সাংবাদিক ছদরুল আনাম ও মোকছেদুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24