1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে তাকওয়া পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর: গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী তাকওয়া পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার সকাল থেকে গাজীপুর চৌরাস্তা, সালনা, মাওনা ও ভাওয়াল এলাকার বিভিন্ন পয়েন্টে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিশেষ করে যানজট ও যানবাহনের সংকটকে পুঁজি করে পরিবহন শ্রমিকরা ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেন যাত্রীরা। �
অনেক যাত্রী জানান, গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডের বিভিন্ন এলাকায় যেতে যেখানে নির্ধারিত ভাড়া কম হওয়ার কথা, সেখানে ১৫০থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। �
এদিকে, বিভিন্ন সময় তাকওয়া পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানজট সৃষ্টি হলেই কিছু অসাধু পরিবহন শ্রমিক অতিরিক্ত ভাড়া আদায়ে বেপরোয়া হয়ে ওঠে।
ভুক্তভোগী যাত্রীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
তবে এ বিষয়ে তাকওয়া পরিবহনের সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24