1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গাজীপুর জেলা হয়দরাবাদ দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন: ঝুঁকির মধ্যে শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

আশিকুর রহমান গাজীপুর প্রতিনিধি

হয়দরাবাদ দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত ১৯৭০ খ্রিস্টাব্দ। দীর্ঘদিনের পুরোনো এই বিদ্যালয় ভবন বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ ও বিমের বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তারা খসে পড়ছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের ছাদের বিম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেয়ালের বিভিন্ন অংশ স্যাঁতসেঁতে ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ভবনের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।
বিদ্যালয়ে প্রতিদিন ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লাস পরিচালনা করায় আতঙ্কে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অনেক অভিভাবক দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
(গাজীপুর জেলা হায়দরাবাদ)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24