
আশিকুর রহমান
স্টাফ রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় গাজীপুর সদর জেলা প্রশাসক শওকত হাসান সরকার নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের ময়লা নিয়ন্ত্রণ সহকারীদের মাঝে ঈদ সালামি বিতরণ করেছেন। এ সময় কর্মীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। ঈদকে সামনে রেখে তাদের কষ্ট ও পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
ঈদ সালামি পেয়ে অনেক কর্মী সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এমন সম্মান ও সহযোগিতা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত বোধ করছেন। কর্মীদের মুখে হাসি ফুটে ওঠায় পুরো আয়োজনটি ছিল আবেগঘন ও মানবিক।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।