1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গাবতলীতে জমিজমা বিরোধের জেরে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

রাসেল আহম্মেদ
১৬মে ২০২৬ শনিবার, বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারপিট, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আমলিচুকাই গ্রামের তছলিম মন্ডলের ছেলে তাইজুল মন্ডল (৪২)-এর সঙ্গে একই গ্রামের কয়েকজন ব্যক্তির দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১২ মে ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাইজুল মন্ডলের জমিতে প্রবেশ করে বিভিন্ন জাতের গাছ কেটে ফেলে। এ সময় বাধা দিতে গেলে তাইজুলের স্ত্রী রাশেদা বেগম (৪০)-কে বেধড়ক মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পাশাপাশি তাকে শ্লীলতাহানিরও শিকার হতে হয়। এদিকে হামলাকারীরা মুরগির ফার্মে ভাঙচুর চালিয়ে শয়নঘর থেকে নগদ ১ লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত রাশেদা বেগম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (মোহাম্মদ আলী হাসপাতাল) এ চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাইজুল মন্ডল বাদী হয়ে আমলিচুকাই গ্রামের লিটন (৩৫)-কে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহিদুল ইসলাম মন্ডল জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24