1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

গোদাগাড়ীতে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করল র‍্যাব-৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৪ বার পঠিত

​[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​]
​রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকা থেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। বুধবার (৬ মে) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি-র একটি চৌকস আভিযানিক দল বুধবার রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জোত জয়রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

​র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পারিবারিক আদালতে একটি মামলা রুজু হয়েছিল। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই ইউসুফ আলী এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।

​প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাসী, মাদক কারবারি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24