1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

গোদাগাড়ী ও বাঘায় পুলিশের জোড়া অভিযানে মাদক, প্রাইভেটকারসহ ৩ কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​|
রাজশাহী জেলায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ৪৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’ (ESkuf), একটি প্রাইভেটকার এবং ৬৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ। এই ঘটনায় জড়িত আরও ছয় মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে গেছে।
​গত ২৪ জুন (বুধবার) রাতে জেলার গোদাগাড়ী ও বাঘা থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
​প্রথম অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও প্রাইভেটকার জব্দ
​পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ জুন রাতে রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোদাগাড়ী থানার সারোইল গ্রামস্থ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্ট ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি প্রাইভেটকারযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর দিকে যাওয়া হচ্ছে।
​রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় চেকপোস্টে ‘ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭’ নম্বরের একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে রাত ১১:১০ ঘটিকায় প্রাইভেটকারের পেছনের ডিকি থেকে ৩টি বাদামী রঙের কাগজের কার্টন উদ্ধার করা হয়। কার্টনগুলো থেকে মোট ৪৫০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন ​মো: মাহাবুব আলম (২৭) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বহুলাবাড়ি কানসাট গ্রামের মো: মাহাতাব উদ্দিনের পুত্র।
​মো: কাওসার আলী (২১) একই থানার গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের মো: লাইসেন আলীর পুত্র।

​দ্বিতীয় অভিযানে ৬৮ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার, পলাতক ৬
​পৃথক আরেকটি অভিযানে, ২৪ জুন রাত ০৮:৩০ ঘটিকায় বাঘা থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ বাঘা থানাধীন দক্ষিণ গাওপাড়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালান। সেখান থেকে মোঃ শাকিব হাসান নামের এক মাদক কারবারিকে ৬৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
​তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে আরও ৬ জন সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
​পলাতক অভিযুক্তরা হলেন১. মোঃ সোহান (২৬), পিতা-মৃত সিদ্দিক (চক নারায়নপুর)
২. মোঃ বুদু (২৮), পিতা-মোঃ রাজ্জাক (নারায়নপুর)
৩. মোঃ শিমুল (৩২), পিতা-মোঃ কালাম (নারায়নপুর)
৪. মোঃ পলাশ (২৮), (উত্তর মিলিক বাঘা)
৫. মোঃ সাগর (৩০), পিতা-মোঃ ভোলা (উত্তর মিলিক বাঘা)৬. মোঃ রাসেল (৩২), পিতা-মোঃ সাপা (নারায়নপুর)। এদের সবার বাড়ি বাঘা থানা এলাকায়।

​রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, অবৈধ মাদকদ্রব্য এসকাফ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক রাজশাহী জেলার গোদাগাড়ী ও বাঘা থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24