1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: সুনামগঞ্জে ২১ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১ দশমিক ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানার মমিনবাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা জানতে পারে, আনন্দবাজার এলাকায় একটি পিকআপে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে।

সংবাদ পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে একটি সিঙ্গেল কেবিন পিকআপের চালক পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। পরে আটক চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ধনপুর ইউনিয়নের হালাবাদী গ্রামের জুমান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় জুমান মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়। পরবর্তীতে তার বসতঘরের বারান্দায় রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২১ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জুমান মিয়া (২৮), পিতা কাজি মিয়া, গ্রাম হালাবাদী, থানা বিশ্বম্ভরপুর, জেলা সুনামগঞ্জ এবং মো. আক্তার হোসেন (৩১), পিতা মিজান মিয়া, গ্রাম সাকুচাইল, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24