
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন বিএনপির ৪ নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাদাবাজির অভিযোগ উঠেছে।
এই নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়, রাজপাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য হাফিজুল ইসলাম ভুইয়া ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম।
অভিযুক্ত ৪ বিএনপি নেতা হলেন রাজপাট ইউনিয়ন বিএনপির আহবায়ক জুন্নু শেখ, সদস্য সচিব বাবলু সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, ও যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম। গতকয়েক দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজপাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার হাফিজুল ভূঁইয়া ও (সংরক্ষিত মহিলা সদস্য -২, লিপি বেগম এর আপন ভাই) কালন শেখ নামের ফেসবুক আইডি থেকে অভিযুক্ত ৪ বিএনপির নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক এ চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
রাজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি জুন্নু শেখ জানান আমার ও আমার সদস্য সচিব বাবলু সিকদারের রাজনৈতিক ও সামাজিক সফলতার উৎসাহিত হয়ে এবং আমাদের দলকে রাজনীতিকও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা ও বানোট চাঁদা দাবির অভিযোগ তুলেন রাজপাট ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম।
আমি এ মিথ্যা ভিত্তিহীন পোস্টে তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িতদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের প্রতি অনুরোধ জানাই। সদস্য সচিব বাবলু শিকদার বলেন আমি ও আমার আহ্বায়ক ও যুগ্ন আহবায়ক মশিউর রহমানের, বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির ফেসবুকে যে পোস্ট দিয়েছে এর প্রতিবাদ ও নিন্দা জানাই। কাশিয়ানী উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল বলেন রাজপাট ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার নাম করে কে বা যাহারা সাধারণ মানুষের নিকট থেকে অবৈধভাবে টাকা আদায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং আমি আমার দলের সিনিয়ারদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।