1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই সুপার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন ক্লু-লেস হত্যা
মামলাসহ গুরুত্বপূর্ণ একাধিক মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনায় আজ বৃহস্পতিবার (২ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।
পিবিআই সূত্রে জানা যায়, তদন্তাধীন ও মুলতবি থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে কথা বলেন এবং মামলার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, তদন্তের প্রতিটি ধাপে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের বিষয়েও গুরুত্বারোপ করেন।
পিবিআই জানায়, আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি অব্যাহত থাকবে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24