1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালগঞ্জে পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তায় জোর

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। সোমবার (২৫ মে) জেলার বিভিন্ন হাট ঘুরে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিউটি, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি জানান, পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট চক্র, চোর, ডাকাত, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো অপরাধী চক্রের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরা যেন পশু বিক্রির অর্থ নিরাপদে নিয়ে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় যাতায়াত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সবার ঈদ আনন্দময় ও উৎসবমুখর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24