1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে খাদে বাস, আহত অন্তত ২৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী (মধুর খামার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী সেবা গ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহত যাত্রীদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শাকিল (৩২), জামালপুরের হাসান (২৫), সুনামগঞ্জের বকুল (২২), পিরোজপুরের আম্বিয়া বেগম (৬০), খুলনার রিপন দাস (২৫), নড়াইলের তৃষ্ণা দাস (২০), রীতিমন দাস (৮), পিরোজপুরের সাদিয়া আক্তার রুপা (২০), বিশ্বজিৎ রায় (১৮), সূর্য দাস (৬ মাস), নড়াইলের মিরাজুল (৩৬), বাগেরহাটের ফারদিন (২২), পিরোজপুরের মানব (২৮), খুলনার আলমগীর (৪০) ও বাগেরহাটের বাদশা মল্লিক (৩০)সহ আরও অনেকে।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের বেশির ভাগের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করছে।
গোপালগঞ্জ সদর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-খুলনা মহাসড়কের এ অংশে বেপরোয়া গতিতে যান চলাচল ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁরা মহাসড়কে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24