1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষ নিহত ১, আহত অন্তত ১০

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলার শুনাসুর এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ সোমবার (২৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই একজন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা আহতদের মধ্যে রয়েছেন—অজ্ঞাতনামা (২৫), আব্দুল করিম (২৮), পিতা আব্দুল কালাম, গ্রাম চর বয়রা, সদর, গোপালগঞ্জ; হালিম শেখ (৫৮), পিতা মৃত সামাদ শেখ, বাগান উত্তরপাড়া; আজিজুর রহমান (৪৫), পিতা সেকেন্দার আলী, গ্রাম টুপুরিয়া; ফাতেমা (৪২), পিতা কালাম মোল্লা, গ্রাম টুপুরিয়া; রিফাত (২০), পিতা বন্দে আলী, গ্রাম নারিকেলবাড়ি; মামুন দারিয়া (২৪), পিতা দাউদ দারিয়া, গ্রাম মাঝবাড়ী; তাহসিনা (২০), পিতা আজিজুর রহমান, গ্রাম টুপুরিয়া, থানা কোটালীপাড়া; এবং রাব্বি (২৯), পিতা লোকমান ফরাজী, গ্রাম ছোট বয়রা, জেলা খুলনা। রাব্বি প্রাইভেটকারটির চালক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24