1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অনজনা পারভীন (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর ফুরকান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত অনজনা পারভীন উপজেলার লক্ষীপুর ফুরকান মোড় এলাকার বাসিন্দা মোঃ সোনারুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে কাপড়ের ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ঘটনাটির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24