1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদি হাসান (২৩) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার রহনপুর বড় বাজারে এই ঘটনা ঘটেছে। মৃত মেহেদি হাসান উপজেলার রহনপুর পৌর এলাকার গম্বুজ পাড়ার আব্দুল খালেকের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মৃত মেহেদি হাসান রহনপুর বড় বাজার এলাকায় কচি খানের বাসায়
সকাল বেলা থেকে রংয়ের কাজ করছিল। রংয়ের কাজ করার সময় বিকেল ৩টার দিকে অসতর্কতাবসত বিদ্যুতের লুজ তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি আশেপাশের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24