1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের চাকুরীর মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে ১৮ মাস ধরে টাকা নিচ্ছেন ওই গ্রাম পুলিশ। ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের গ্রাম পুলিশ নুরুল ইসলামের বিরুদ্ধে। জানা গেছে উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নুরুল ইসলামের সরকারি নিয়ম অনুযায়ী তার জন্ম তারিখ ২০/১২/১৯৬৫ অনুসারে চাকরি শেষ হয়েছে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর। চাকরি শেষ হলেও সে গত ১৮ মাস ধরে চেয়ারম্যানের প্রত্যয়ন নিয়ে সরকারি বেতন নিচ্ছেন।চেয়ারম্যানদের প্রত্যয়নে প্রতি ৩ /৬ মাস পর পর গ্রাম পুলিশদের সরকারি বেতন ভাতা দিয়ে থাকেন উপজেলা নির্বাহী অফিসার। সেই হিসেবে জুন মাসে প্রত্যয়ন দেওয়ার জন্য দুলালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আলতাফ হোসেন সকল গ্রাম পুলিশের ভোটার আইডি কার্ড জমা দিতে বলেন। ভোটার আইডি কার্ড যাচাই বাছাই শেষে দেখেন, গ্রাম পুলিশ নুরুল ইসলামের জন্ম তারিখ ২০/১২/১৯৬৫ হিসাবে চাকুরী শেষ হয়ে যায় ২০২৪ সনের ১৯ ডিসেম্বর। চাকরি শেষ হলেও সে চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক শামীম মোল্লার সুপারিশে গত ১৮ মাস ধরে সরকারি বেতন ভাতা নিচ্ছেন। অনেকের ধারণা চেয়ারম্যান, গ্রাম পুলিশ পরস্পর যোগসাজশে টাকা ভাগবাটোয়ারা করে এ অনৈতিক কাজ করে আসছেন। বিষয়টি প্রশাসক মোঃ আলতাফ হোসেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনকে জানান। পরে গত ১৬ জুন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক শামীম মোল্লার নিকট টাকা ফেরত চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। গ্রাম পুলিশ নুরুল ইসলাম জানান, আমার চাকরি শেষ হওয়ার বিষয়টি চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক শামীম মোল্লাকে জানালে তিনি আমাকে বলেন কাজ করতে। এ ব্যাপারে কোন সমস্যা হলে তিনি দেখবেন। সেই হিসেবে আমি গত ১৮ মাস ধরে উপজেলা পরিষদে এবং ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছি। সেই সাথে চেয়ারম্যান স্যারের সন্তোষজনক প্রত্যয়ন নিয়ে সরকারি বেতন ভাতা উত্তোলন করে আসছি। চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক শামীম মোল্লা জানান, গ্রাম পুলিশ নুরুল ইসলামের চাকুরী কবে শেষ হয়েছে সেটা আমি জানিনা। সে নিয়মিত ডিউটি করছে তাই তার প্রত্যয়ন দিয়েছি। টাকা ভাগবাটোয়ারার বিষয়ে জানতে চাইলে, তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, চাকুরী কবে শেষ হয়েছে তাও
জানিনা। ভাগবাটোয়ারা বিষয়টি এখানে আসার কথা না। গ্রাম পুলিশ তার চাকুরী শেষ হওয়ার বিষয়টি তাকে জানানোর কথাটি সত্য নয় বলে জানান। দুলালপুর ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ আলতাফ হোসেন জানান, আমি এখানে নতুন। অতিরিক্ত দায়িত্বে আছি।আমার মুল দায়িত্ব পুটিয়া ইউনিয়ন পরিষদ। তাই দুলালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সরকারি বেতন ভাতা উত্তোলনের প্রত্যয়ন দেওয়া জন্য সকলের নিকট থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে দেখি গ্রাম পুলিশ নুরুল ইসলামের সরকারি নিয়মে চাকুরী শেষ হয়ে গিয়েছে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর। সে গত ১৮ মাসে অতিরিক্ত টাকা নিয়েছেন ১৪৫৫১৬/- টাকা। (এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত ষোল টাকা)। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানাই। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টাকা ফেরত চেয়ে দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক শামীম মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24