1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে অধ্যাপক থানজামা লুসাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ কার্যক্রম পরিবেশ সুরক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার-পরবর্তীতে আজ ২৪ জুন, সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই-এর সাথে জেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

মতবিনিময়কালে অধ্যাপক থানজামা লুসাই বলেন, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স দীর্ঘ ১০ বছর ধরে বৃহত্তর চট্টগ্রামে পরিবেশ সুরক্ষায় কাজ করে আসছে। তারা পরিবেশ উন্নয়নে ও সংরক্ষণে এ পর্যন্ত প্রায় ৫ লাখেরও বেশি বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ ও বিতরণ করেছে, যা পরিবেশ সুরক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত। জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বছরে ৫ কোটি চারা রোপণ কর্মসূচি ঘোষণা করলে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স এই কর্মসূচিকে সমর্থন করে সফল বাস্তবায়নের লক্ষ্যে তিনদিনব্যাপী গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার সফলভাবে সম্পন্ন করে পরিবেশপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে। পরিবেশের স্বার্থে তাদের দীর্ঘ এই কর্মযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাইছার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ।

মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ গ্রীণ রোড শো উপলক্ষে প্রকাশিত পরিবেশ সচেতনতামূলক লিফলেট, টি-শার্ট ও ক্যাপ অধ্যাপক থানজামা লুসাই-এর হাতে তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24