1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চট্টগ্রামে ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন ২০২৬ সালের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১ বার পঠিত

নিজস্ব সংবাদ দাতা পটিয়া::অত্যান্ত জাঁকজমকপূর্ণ ভাবে মনোরম পরিবেশে চট্টগ্রামে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক প্রত্যান্ত অঞ্চল থেকে অংশ গ্রহণের মধ্যে দিয়ে আয়োজিত হিফজুল কুরআন ২০২৬ সালের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) দিনব্যাপী চট্টগ্রাম
নগরীর বাকলিয়া থানাধীন হাফেজ নগর তুলতলি এলাকায় নেয়ামত নুর জামে মসজিদ মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ ইরফান কাশেমী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল জামিয়া আরাবিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শেখ আবদুল আজিজ, প্রতিষ্ঠাতা পরিচালক আজিজিয়া দারুল আরকাম তাহফিজুল কুরআন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একিউ এম মোসলেহ উদ্দিন, প্রধান আলোচক ছিলেন মুফতি বেলাল উদ্দিন আজাদ, বায়তুল কুরআন হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রফিক বিন হোসাইন, মোরশেদুল আলম, মোহাম্মদ আলমগীর, মাওলানা মতলুবুর রহমান, জামাল হোসাইন (প্রবাসী) এবং হাফেজ মাওলানা শহিদুল্লাহ (প্রবাসী)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ-সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাযিলের পাশাপাশি এর সংরক্ষণের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। যুগে যুগে অসংখ্য হাফেজে কুরআন এই মহাগ্রন্থকে মুখস্থ করে সংরক্ষণ করে আসছেন। হাফেজে কুরআন হওয়া দুনিয়া ও আখিরাতে সম্মান ও সৌভাগ্যের বিষয়—এতে ব্যক্তি ও তার পরিবার বিশেষ মর্যাদা লাভ করে।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ৩০ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ৫০ জনকে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০ জনকে আকর্ষণীয় পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রায় ২০০ জন আগত অতিথির মাঝে উন্নত মানের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442
From

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24