1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চট্টগ্রামে ছাত্র জমিয়তের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

হোসাইন আহমেদ পারভেজ
উপজেলা স্টাফ রিপোর্টার,হাটহাজারী,চট্টগ্রাম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষে সংগঠনের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এম ফুরকান আলী। তিনি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় নির্দেশনায় ছাত্র জমিয়ত দেশজুড়ে এই ইতিবাচক ধারা অব্যাহত রাখবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক  আজিজুল্লাহ, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা প্রচার সম্পাদক তাওহীদুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ সর্বস্তরের ছাত্রসমাজ ও জনগণকে অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। কর্মসূচি শেষে উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24