1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চট্টগ্রামে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ২৩ জুন, মঙ্গলবার, সন্ধ্যায় চট্টগ্রামস্থ খুলশী টাউন সেন্টার হলে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ ও সঞ্চালনায় ছিলেন মো. আফজাল খান।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার ও মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সানাউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি. ঢাকা-এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ মাসুদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক একরাম হোসেন, সংগঠনের সহসভাপতি এম এ সবুর এবং রুহুল আমিন সালমান, এপেক্সিয়ান দেলোয়ার হোসেন, লায়ন মো. জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ নূর, এডভোকেট মো. জাহাঙ্গীর, মুন্না চৌধুরী, কবি নূর মোহাম্মদসহ বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ।
শুরুতে সংগঠনের সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমান এবং তার পিতা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হলে সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আমার পক্ষ থেকে সংগঠনে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট এবং চট্টগ্রামের দুই অঞ্চলের মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মেলবন্ধন গড়ে তোলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসহায় এতিম দুস্থদের মানবিক সাহায্যে এই সংগঠন বেশি করে করার আহ্বান জানাই। এই সংঠনের প্রতি আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সিলেট চট্টগ্রামের মধ্যে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করাই আমাদের কাজ, সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। আমরা আশা করি, উক্ত সংগঠন আগামী দিনেও সবার সহযোগিতায় সামাজিক ও মানবিক কাজের মাধ্যেমে এগিয়ে যাবে বহুদূর।
আলোচনা শেষে উপস্থিতি সবাইকে নিয়ে কেক কাটার মাধ্যেমে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24