1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

মো:এনামুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ রেলওয়ে থানাধীন এলাকায় চলন্ত আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে রেলওয়ে থানার টিজি পার্টি ট্রেনের “গ” বগিতে অভিযান পরিচালনা করে। এ সময় কসটেপ দিয়ে মোড়ানো ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মদিনা ওরফে শিরিনা (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
পরবর্তীতে ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত কিশোরগঞ্জ রেলওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24