1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

চরভদ্রাসন উপজেলায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মনিরুজ্জামান

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি-

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন ১০ নং চর সর্বান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান। এর আগে তিনি ২০২৩ ও ২০২৪ সালেও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ফলে টানা তৃতীয়বারের মতো এ সম্মানজনক অর্জনের গৌরব লাভ করলেন তিনি।

মোঃ মনিরুজ্জামান চরভদ্রাসন উপজেলার চর অমরাপুর গ্রামের একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে উঠছে।

সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছেও তিনি একজন প্রিয় শিক্ষক। তাঁর জ্ঞান, সততা ও মানবিক আচরণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে তাঁর অবদান এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।

এ সম্মাননা অর্জনের খবরে বিদ্যালয় পরিবার, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা মোঃ মনিরুজ্জামানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24