1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারকে বাধ্য করা হবে ——–জেলা আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৯ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য চাঁদপুর জেলার গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ মে শনিবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে সমাবেশ শেষে একটি বিশাল গণবিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এ জন্যই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তাই সময় থাকতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করুন। অন্যথায় সরকারকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্য সুফল আনে না। সরকার জুলাই সনদ বাস্তবায়নে যদি টালবাহানা করে তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপির চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি নুরে আলম, এনসিপির সদর উপজেলার আহবায়ক তামিম খান সহ ১১ দলের বিভিন্ন নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থ বিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিল। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠি হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি টালবাহানা শুরু করেছে। বিএনপি সরকার দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ বাহিনীকে দমন পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই এগারো দলীয় ঐক্যের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24