1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে সেমিনার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে আম শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন।

সেমিনারে ড. শরফ উদ্দিন নিরাপদ আম উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, আমের গুণগত মান বজায় রাখা, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানিযোগ্য আম উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের বিকল্প নেই।

বক্তারা বলেন, দেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে বিষমুক্ত ও নিরাপদ আম উৎপাদনের পাশাপাশি আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন ঘটানো গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে আম রপ্তানির পরিধিও আরও বিস্তৃত হবে।

সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ বিভাগের প্রতিনিধি, আমচাষি, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। তারা নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আমের উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে চাঁপাইনবাবগঞ্জের আম শিল্প আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24