1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে সরকার: জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

​বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি সরকারের “we have a plan” দর্শনের আলোকে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের বিভিন্ন দিক তুলে ধরেন।

​ইশতেহারের মূল অঙ্গীকার ও অর্জনসমূহ: ​ব্রিফিংয়ে সরকারের ঘোষিত ইশতেহারের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়:

​স্মার্ট ফ্যামিলি কার্ড: নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৪ কোটি পরিবারের লক্ষ্যমাত্রা নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ কার্ডের উদ্বোধন করেছেন। এর আওতায় প্রান্তিক পরিবারগুলো প্রতি মাসে ২৫০০/- টাকা হারে সহায়তা পাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো এই প্রকল্পের বিশেষ অগ্রাধিকার পাচ্ছে।

​খাল খনন ও কৃষি উন্নয়ন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ‘স্বেচ্ছাশ্রমে খাল খনন’ কর্মসূচির আদলে আগামী ৫ বছরে ২০ হাজার কিঃমিঃ জলাশয় পুনঃখননের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নবাব খালের ৫ কিঃমিঃ এবং জেলার আরও ২৬টি খালের প্রায় ২৪৭ কিঃমিঃ পুনঃখনন করা হবে

কৃষক কার্ড ও ঋণ মওকুফ: “কৃষক বাঁচলে বাঁচবে দেশ” স্লোগানে কৃষকদের জন্য ১০ ধরনের সুবিধাসহ কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যার সুফল পাবেন দেশের ১২ লাখ ক্ষুদ্র কৃষক।​পরিবেশ ও নারী উন্নয়ন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৫ কোটি বৃক্ষ রোপণ ও সাড়ে ৩ লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নারীদের নিরাপদ যাতায়াতে বিআরটিসির মাধ্যমে বিশেষায়িত মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

​প্রচার কার্যক্রমে জেলা তথ্য অফিস:
​প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের বিশেষ প্রচার পরিকল্পনার আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস গত তিন মাসে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে ১৪৫টি চলচ্চিত্র প্রদর্শনী, ৪৭ ইউনিট মাইকিং এবং বিভিন্ন উঠান বৈঠক ও নারী সমাবেশের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
​”সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ—এই মূলমন্ত্রকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। একটি উন্নত ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসন ও গণমাধ্যমকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।”

​সভায় জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইশতেহারের এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24