1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের বাঁধার পরেও চলছিল অবৈধ মাটি খনন ও পুকুর ভরাট: অভিযান চালিয়ে বন্ধ করলো উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিমিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের বাঁধার পরেও ফসলী কেটে ইটভাটায় বিক্রি ও পুকুর ভরাট করার অপরাধে অভিযান চালিয়ে তা বন্ধ করেছে ভূমি অফিস। বাঁধা দেয়ার পরেও আবারো অবৈধ মাটি খনন ও পুকুর ভরাটের বিরুদ্ধে এবার নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। 

রবিবার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাই কৃষ্ণপুর গ্রামে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে মাটি খনন ও পুকুর ভরাট বন্ধ করা হয়। এ ঘটনায় গোবরাতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। 

জানা যায়, কয়েকদিন আগে থেকেই নাধাই কৃষ্ণপুর গ্রামে ফসলী জমি কেটে ইটভাটায় বিক্রি করছিল একটি অসাধু চক্র। স্থানীয়দের দেয়া অভিযোগের ভিত্তিতে তা বন্ধের নির্দেশনা দেয়া হয়। কিছুদিন বন্ধ রাখা হলেও আবারো মাটি খননের কাজ ও একটি দীর্ঘদিনের পুকুর ভরাট শুরু করে অসাধু চক্রটি। দ্বিতীয় দফায় একই অভিযোগ পেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গিয়ে তা বন্ধ করেছে। 

স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চক্রটি প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এসব কার্যক্রম পরিচালনা করছে, ফলে কৃষিজমি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। নাধাই কৃষ্ণপুরের বারিকুল, গোবরাতলার মিলন, মজিবুর, মল্লিকপুরের মামুনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, অবাধে মাটি খননের কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

গোবরাতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলী হোসেন জানান, এর আগেও কয়েক দফায় গিয়ে ফসলী জমি কাটা বন্ধ করা হয়েছিল। আজকে আবার মাটি খনন শুরু করা হয়েছিল। সেখানে গিয়ে আরেকটি পুকুর ভরাটও বন্ধ করা হয়েছে। এবিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ জানান, এর আগেও একবার একই অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করা হয়। রবিবার আবারো দ্বিতীয় দফায় অভিযোগ পেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পাঠিয়ে বন্ধ করা হয়। এছাড়াও এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24