1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ‘ঈদুল আজহা’ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন), রোজ শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেরিতে হলেও আয়োজকেরা পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এই মিলনমেলার আয়োজন করা হয়। ​সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মো: নাসিরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন জেলা ফারিয়া’র সাধারণ সম্পাদক জনাব মো: জামিউল হক সোহেল। ​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ওমর ফারুক । উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার ফারিয়ার সভাপতি আব্দুল্লাহেল বাকী, রাজশাহী জেলার ফারিয়ার সভাপতি মোঃ খাইরুল ইসলাম, রাজশাহী মহানগরের সভাপতি মোঃ শামস্ উদ্দীন (নয়ন), একমির এরিয়া ম্যানেজার মোহাঃ তৌহিদুল ইসলাম । এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফারিয়ার সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, রহনপুর পৌরসভার ফারিয়ার সভাপতি তোতা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ভোলাহাট উপজেলার ফারিয়ার সভাপতি নাজমুল হুদা রানা ও সাধারণ সম্পাদক হোসেন, শিবগঞ্জ উপজেলার ফারিয়ার সভাপতি আঃ সালাম ও সাধারণ সম্পাদক নুরে আলম নুপুর প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ওষুধ প্রতিনিধিদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একতাবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত শিল্পীরা অংশ নেন। উপস্থিত ফারিয়া নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা একত্রে এই আনন্দঘন অনুষ্ঠানটি উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24