1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। গত বৃহস্পতিবার  (২১ মে) রাত ৯:৩০ মিনিটে এই অভিযানটি পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘরে তল্লাশি চালিয়ে নিচে উল্লিখিত মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়:

ভারতীয় মদ: ৭ বোতল,মগাঁজা: ৫০০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট: ৮০ পিস, এস্কাফ সিরাপ: ৫১০ বোতল জব্দকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত এসব মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। চলতি বছরে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ২ জন আসামিকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বিবরণ:

মাদকের নাম পরিমাপ/পরিমাণ
ভারতীয় মদ ৪০৮ বোতল
গাঁজা ৫০০ গ্রাম হেরোইন ১.৯৬০ কেজি ফেন্সিডিল ২৬১ বোতল
ইয়াবা ট্যাবলেট ৮০ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩,০৫০ পিস
এস্কাফ সিরাপ ৯১৮ বোতল
চকোপ্লাস সিরাপ ২৮৭ বোতল
ফেয়ারডিল সিরাপ ২৪০ বোতল
সর্বমোট আনুমানিক বাজারমূল্য: ৫৫,৫৫,০০০/- (পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরণের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্তে যেন কোনোভাবেই চোরাচালান না বাড়তে পারে, সে বিষয়ে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্য অর্জনে সীমান্তের দুর্গম এলাকা ও নদী পথগুলোতে অতিরিক্ত বিশেষ টহল, কঠোর চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24