1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪ বার পঠিত

[​মোঃ রবিউল ইসলাম মিনাল: প্রতিনিধি​​​|
​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
​অভিযানে উদ্ধার করা হয়েছে ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন।
​গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম জয়নাল টুলু (৪৫)। তিনি সদর উপজেলার মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।
​র‍্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল নিয়মিত টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে মাদক মজুত করা হয়েছে।
​প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের দলটি জয়নাল টুলুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তার ভেতর লুকানো অবস্থায় ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক কারবারি জয়নালকে আটক করে র‍্যাব।

​র‍্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, এই ঘটনায় ধৃত আসামী এবং সংশ্লিষ্ট পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
​দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24