
স্টাফ রিপোর্টার: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।
ঢাকা হাজারীবাগ এলাকা থেকে চুরি হওয়া ৫ টি অটো রিক্সা পুলিশ ও পঞ্চগড়ের ৭নং হারিভাষা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইয়েদ নুর-ই আলম এর মধ্যস্ততায় অটো রিক্সার মালিক ফিরে পেলো তাঁর চুরি হওয়া রিক্সা গুলো।
চেয়ারম্যানের সাথে কথা বলে জানা যায়, প্রধান আসামী মাকসুদুর রহমান (৪০) পিতা জামাল আহমেদ গ্রামের বাড়ি নোয়াখালী। আরও ৪জন স্থানীয় বাসিন্দা পঞ্চগড়ের ৭নং হারিভাষা ইউনিয়নের মোঃ সজীবসহ মোট ৫ জন একসাথে ঢাকা হাজারীবাগে ভাড়ায় ব্যাটারী চালিত অটো রিক্সা চালাত । কিছুদিন আগে মাকসুদুর রহমানের পরামর্শে ৫ জনে ৫টি রিক্সা চুরি করে পঞ্চগড়ে চলে আসে। নোয়াখালীর মাকসুদুর রহমান পঞ্চগড়ে এসে ৭ নং হারিভাষা ইউনিয়নে জমি কিনে কিছুদিন আগে বাড়িও করেন । এর মধ্যে এলাকাবাসী একটি বাড়িতে ৫ টি রিক্সা দেখে, কিন্তু একসাথে ৫টি রিক্সা দেখা এলাকাবাসীর কাছে সন্দেহের সৃষ্টি করে, পরবর্তীতে চেয়ারম্যান ও পুলিশকে বিষয়টি জানালে চুরি হওয়া রিক্সা গুলো উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর রিক্সা গুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ৭নং ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোঃ সজীব পুলিশের কাছে আটক হয় এবং প্রধান আসামী মাকসুদুর রহমানসহ বাকী আরও ৩ জন আসামী পলাতক রয়েছে । রিক্সা চুরি কে কেন্দ্র করে মালিকপক্ষ ঢাকা হাজারীবাগ থানাতেও একটি মামলা করেন।