1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

চেরাপুঞ্জির ভারী বৃষ্টিতে ডুবল তাহিরপুর-আনোয়ারপুর সড়ক

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

আমির হোসেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর-আনোয়ারপুর সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। হাট-বাজারে যাতায়াত, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচল এবং গবাদিপশু পরিবহনে দেখা দিয়েছে ভোগান্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা, কুলিয়ারা, বৌলাই, যাদুকাটা, চলতি ও রক্তি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে তাহিরপুর-আনোয়ারপুর সড়কে পানি উঠে সড়কটি আংশিক তলিয়ে যায়। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় মানুষকে নৌকায় করে হাট-বাজারে যাতায়াত করতে হচ্ছে। গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে যেতে না পেরে বিপাকে পড়েছেন খামারিরাও।
এদিকে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রোববারও থেমে থেমে অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পানি বৃদ্ধির কারণে তাহিরপুর, মধ্যনগরসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলের রাস্তাঘাটে পানি প্রবেশ করেছে। এতে সাধারণ মানুষ তাদের বসতভিটা, গবাদিপশু ও খাদ্যশস্য নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “আগামী প্রায় ৪০ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24