
ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা।২০শে মে ২০২৬ বুধবার।
ফুলতলার দামোদর ইউনিয়নে মানবসেবা আর পরিবেশ সচেতনতায় নতুন আলোড়ন সৃষ্টি করেছেন এস এম জাহাঙ্গীর আলম।
খুলনার ফুলতলা উপজেলার ২নং দামোদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ড্রেনেজ পরিষ্কারে এগিয়ে এলেন এলাকার পরিচিত মুখ ও উদীয়মান সমাজসেবক এস এম জাহাঙ্গীর আলম।
নিজ খরচে রাস্তার পাশের নর্দমা পরিষ্কার করে এলাকাবাসীর মাঝে তৈরি করেছেন স্বস্তি ও আশার আলো।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় এডিস মশা ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ। সামনে পবিত্র ঈদুল আজহা—বাড়তি বর্জ্যের কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও ছিল প্রবল। আর ঠিক সেই সময় নিজ উদ্যোগে মাঠে নামেন জাহাঙ্গীর আলম।
“জাহাঙ্গীর আলম বলেন—
‘মানুষের জন্য কিছু করতে পারাটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমি চাই এই অঞ্চলের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হোক।
“নির্বাচিত না হয়েও যখন মানুষের পাশে, তাহলে নির্বাচনে কেন?
এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান—
‘স্থানীয় উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। তাই আমি সকলের সহযোগিতা কামনা করছি।’”
“একজন তরুণের এমন মানবিক উদ্যোগ এখন ফুলতলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
মানবসেবা, পরিবেশ সচেতনতা আর উন্নয়নের প্রত্যাশায় নতুন স্বপ্ন দেখছে দামোদর ইউনিয়নের মানুষ।”