
বিএম সাব্বির হাসান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:-জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি এবং একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছেন তিনি।
প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছেন। মণিরামপুর উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের সঙ্গে আন্তরিক যোগাযোগ তাঁকে সাধারণ মানুষের কাছে একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করতে তিনি সবসময় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন। ফলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর প্রতি আস্থা ও শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে।
দুর্যোগ মোকাবিলা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, ভেজালবিরোধী অভিযান, পরিবেশ সংরক্ষণ, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নেও তিনি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে সরকারি সেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও কার্যকর করার ক্ষেত্রে তাঁর আন্তরিক প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সচেতন মহলের অনেকেই মনে করেন, ইউএনও মো. সম্রাট হোসেনের নেতৃত্বে মণিরামপুরের প্রশাসনিক কার্যক্রমে এসেছে নতুন মাত্রা। তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত, কর্মতৎপরতা এবং দায়িত্বশীল মনোভাব উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করেছে। সচেতন নাগরিকদের মতে, একজন দক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে মো. সম্রাট হোসেন শুধু প্রশাসনিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন, বরং জনগণের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখে একটি আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলাবাসীর প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মণিরামপুর উপজেলা উন্নয়ন, সুশাসন ও জনসেবার ক্ষেত্রে আরও সমৃদ্ধ হবে এবং একটি মডেল উপজেলা হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করবে।