1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

জমকালো আয়োজনে মধ্যে দিয়ে পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১ বার পঠিত

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতিতে চট্টগ্রামের পটিয়ায় ইন্দ্রপোল হল টু ডে কনভেনশন হলে (২৪ মে রবিবার) সকাল ১১টায় “পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার” সনদ ও বৃক্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ উপলক্ষে পটিয়া কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরিক্ষা
পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে, শিক্ষক রুপক শীল ও শিক্ষিকা আলীফা ওসমান এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক
যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, জাসাস জেলা সেক্রেটারি নাসির উদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক রোকেয়া আকতার, বৃক্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, সমাজ সেবক হারুনুর রশিদ, লিটল জুয়েলস চাইল্ড কেয়ার শিক্ষিকা অনজনা বিশ্বাস, তাসনুবা সুলতানা নিপুণ, জান্নাতুল মাওয়া ঐশী, সাদিয়া আকতার, লুৎফরনেছা নাঈনা, পাপিয়া বিশ্বাস প্রমুখ। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ২ হাজার ১শ’ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এতে ৬ জনকে স্বর্ণপদক এবং এবং ৭০০ জনকে বৃক্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, কথাই নয় কাজে বিশ্বাসী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছে, তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালো ফলাফলের দিকে এগিয়ে নিতে হবে,
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। কিন্ডারগার্টেন স্বর্ণপদক মেধাবৃত্তি পরিচালনা কমিটি পটিয়ায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
তিনি আগামীতে এদ্বারা অব্যহত রাখার আহবান জানান। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের হাতেস্বর্ণপদক উপহার, সম্মাননা সনদ পুরস্কার তুলে দেওয়া হয়।

**এসময় উপস্থিত অভিভাবকরাও পটিয়া কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি সভাপতি মুহাম্মদ সেলিম সহ আয়োজকদে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২৪/০৫/২৬ ইং।
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24