1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে দক্ষিণ রুমালিয়ার ছড়া সিকদার বাজারের সিকদার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুর হোসেন (৪০) ওই এলাকার মৃত মোহাম্মদ ইসলামের ছেলে। তিনি তার বড় ভাই মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুর হোসেনের সঙ্গে তার বড় ভাই মোহাম্মদ হোসেন এবং ছোট ভাই আনোয়ারের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানান, প্রায় পাঁচ মাস আগেও একই বিরোধকে কেন্দ্র করে নুর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
ভুক্তভোগী নুর হোসেন দাবি করেন, বাড়ির সীমানা পিলার ভাঙার অভিযোগকে কেন্দ্র করে তার বড় ভাই মোহাম্মদ হোসেন ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। সেখান থেকে নগদ ৪০ হাজার টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নুর হোসেন আরও বলেন, “খবর পেয়ে বাড়িতে ফেরার পথে বাজার এলাকায় বড় ভাইয়ের সঙ্গে দেখা হলে ঘর ভাঙচুরের বিষয়ে জানতে চাই। এ সময় তিনি হাতে থাকা লাঠি দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালান। আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”
স্থানীয়দের সহায়তায় আহত নুর হোসেনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান।
এ বিষয়ে নুর হোসেন অভিযোগ করেন, বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জেরে তার ওপর বারবার হামলা চালানো হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তার মতামত জানার চেষ্টা করা হলেও প্রতিবেদক যোগাযোগ করতে সক্ষম হননি।
স্থানীয় সচেতন মহলের মতে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলতে থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24