1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

জমি দখলের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে উত্তাল গিলাতলা বাজার, দায়ীদের শাস্তির দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি ওমর ফারুকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে রামপালের গিলাতলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকাল ৪টায় রামপাল উপজেলার গিলাতলা বাজারে স্থানীয় সচেতন নাগরিকবৃেন্দর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চলমান জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একপাক্ষিক ও যাচাইবিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সম্মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে। জমি বিক্রি কারী রফিক হাওলাদার বলেন আমার পৈতৃক সম্পত্তি আমি ওমর ফারুক এর কাছে বিক্রয় করি এবং আমি তাকে বুঝিয়ে দিয়েছি এই বিষয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে যা সম্পুর্ন ভিত্তিহীন ও বানোয়াট।
বক্তারা আরও বলেন, অপপ্রচার ও একপাক্ষিক সাংবাদিকতা বন্ধ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24